শিরোনাম
◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাপিটল হিলে দাঙ্গার রেকর্ড গোপন রাখতে পারবেন না ট্রাম্প, রায় বিচারকের

লিহান লিমা: [২] সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার কয়েক’শ পৃষ্ঠার নথি পেতে প্রতিনিধি পরিষদকে অনুমতি দিয়েছেন ফেডারেল বিচারক। আদালত জানায়, নির্বাহী শাখায় বিশেষ সুবিধাপ্রাপ্ত তথ্য সুরক্ষায় সাবেক প্রেসিডেন্টের ইচ্ছে কখনোই বর্তমান প্রেসিডেন্টের সিদ্ধান্তকে অতিক্রম করতে পারে না।’ সিএনএন

[৩]সম্প্রতি ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী সুবিধা দাবী করে তার আমলে সংরক্ষিত ওভাল অফিসের তথ্য হাউসকে দিতে অস্বীকৃতি জানিয়ে ডিসি আদালতে মামলা করেন। ওয়াশিংটন ডিসির আদালদের বিচারক তানিয়া তুটকান জানান, এই রায় হোয়াইট হাউস থেকে ৭’শ পৃষ্ঠার রেকর্ড গোপন রাখতে ট্রাম্পের প্রচেষ্টায় একটি ধাক্কা। যদিও ট্রাম্পের আইনী দল বলেছে তারা আপিল করবে।

[৪]যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস হাউসের কাছে হোয়াইট হাউসের কল লগ, ভিডিও লগ এবং ৬ জানুয়ারির সব তথ্যসহ ট্রাম্পের তৎকালীন প্রধানের হাতে লেখা তিন পৃষ্ঠার নথিসহ বেশ কিছু তথ্য হস্তান্তর করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আদালতের রায় ট্রাম্পের কাছের ব্যক্তিদের থেকে আরো তথ্য সন্ধানে ক্যাপিটল দাঙ্গার তদন্তরত হাউস কমিটিকে সহয়তা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়