শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরোদমে চলছে ক্যানসারের বিশেষায়িত ৮টি হাসপাতালের মধ্যে ৬টির কাজ: গণপূর্ত অধিদপ্তর

সুজিৎ নন্দী: [২] দেশের বিপুলসংখ্যক ক্যানসার রোগীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে আটটি বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১শ’ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ৬টি হাসপাতালের কাজ পুরোদমে চলছে। দুটির কাজ প্রক্রিয়াধীন আছে।

[৩] সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হলো ক্যানসার চিকিৎসায় বৈদেশিক নির্ভরতা কমিয়ে আনাসহ দেশে ক্যানসার চিকিৎসাসেবা আন্তর্জাতিক মানে উন্নীত করা। এসব হাসপাতালে সূচনাতেই ক্যানসার রোগ নির্ণয় এবং সময়মতো রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

[৪] প্রায় ২ হাজার ৩৮৮ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে হাতে নেওয়া এসব হাসপাতাল নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর। ঢাকাসহ দুটি বিভাগে স্থান পরিবর্তন হওয়ায় এ দুটি হাসপাতাল নির্মাণের দরপত্রে কিছুটা জটিলতা দেখা দিলেও তা চলতি মাসের মধ্যেই সুরাহা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

[৫] গণপূর্তের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার বলেন, আটটি বিভাগীয় শহরে আমাদের আটটির মধ্যে ৬টির বিশেষায়িত ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ পুরোদমে চলছে। এভাবে চললে নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হবে।

[৬] গণপূর্তের প্রধান প্রকৌশলী বলেন, কাজগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা মনিটরিং ও মূল্যায়ন কমিটি গঠন করেছি। এ কমিটি কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে প্রতি মাসে প্রতিবেদন জমা দিচ্ছে।

[৭] মোহাম্মদ শামীম আখতার বলেন, যে কোন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিক টেকনলজি ব্যবহার, কঠোর মান নিয়ন্ত্রণ, কার্যকর মনিটরিং এর মাধ্যমে প্রকল্পের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। গণপূর্তের সার্বিক কর্মকান্ডে লক্ষ্যমাত্রা হিসেবে ১০তলা ভবন ১২ মাসের মধ্যে এবং ২০তলা ভবন ১৮মাসের মধ্যে সমাপ্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে।

[৮] ভবিষ্যতে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন ভবনসহ গ্রীন বিল্ডিং প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সকল প্রকল্পে এ অংশটি অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে কোন অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সর্বত্র সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে।

[৯] গণপূর্তের সূত্র জানায়, রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, রংপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, খুলনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ময়মনসিংহে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিলেটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসার চিকিৎসায় বিশেষায়িত এ চিকিৎসাকেন্দ্র স্থাপিত হচ্ছে।

[১০] সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের জুন মাসের মধ্যে সব কটি হাসপাতালের নির্মাণকাজ শেষ হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের শেষে হাসপাতালগুলো পুরোদমে চালু হবে।

[১১] সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, প্রস্তাবিত মেডিকেল কলেজ এলাকায় দুটি বেজমেন্টসহ ১৫তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হচ্ছে। এতে বেজমেন্ট থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ক্যানসার চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

[১২] বেজমেন্ট-১-এ গাড়ি পার্কিং, বেজমেন্ট-২ ব্যাংকার নির্মাণ, টিপিএস কক্ষ, চিকিৎসকদের কক্ষ, টয়লেট, প্ল্যানিং রুম, ব্রাকিথেরাপি মেশিনের পাশে ব্রাকি ইনসারশন কক্ষ, মিনি ওটি, রোগী নিবন্ধন কর্নার, মোল্ড রুমসহ নানা ব্যবস্থা থাকবে।

[১৩] প্রথম তলায় থাকবে ইমার্জেন্সি, ওপিডি, টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, তথ্যকেন্দ্র, সাক্ষাৎ রুম, কন্সলের রুম, ক্যানসার স্কিনিং রুম, ফলোআপ রুম, রিমার্কি রুম, ড্রাগ, ফিজিশিস্ট ও টেকনোলজিরুম, রেডিও থেরাপি টেকনোলজিস্ট রুম।

[১৪] দ্বিতীয় তলায় ডে-কেয়ার সেন্টার, মিনি কনফারেন্স রুম, লাইব্রেরি, প্রার্থনা কক্ষ ও নার্সেস রুম। তৃতীয় তলায় থাকছে দুটি ওটি, পোস্ট অপারেটিভ রুম, অ্যানেসথিয়েটিস্ট রুম ও নার্সিং স্টেশন। চতুর্থ তলায় ৫০ বেড, ডিউটি ডক্টরস রুম, নার্সিং স্টেশন, রেজিস্ট্রার রুম।

[১৫] পঞ্চম তলায় ৫০ বেড, ডিউটি ডক্টরস রুম, নার্সিং স্টেশন, রেজিস্ট্রার রুম থাকবে। ষষ্ঠ তলায় রেকর্ড রুম, অধ্যাপক রুম, কম্পিউটার ল্যাব ও রিসার্চ সেল, সপ্তম তলা থেকে নবম তলায় নেফ্রোলজি ইউনিট ও ডায়ালাইসিস সেন্টার। ১০ম থেকে ১২তলা পর্যন্ত থাকছে শিশু কার্ডিয়াক সেন্টার।

[১৬] এ ছাড়া ক্যানসার প্রতিরোধ ও স্ক্রিনিং সেবা, হাসপাতালভিত্তিক ও জনগোষ্ঠীভিত্তিক ক্যানসার নিবন্ধন, ক্যানসারের অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, নারী ও শিশুদের ক্যানসারকে বিশেষ গুরুত্ব দিয়ে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিকেল অনকোলজি, ইএনটি ও হেডনেক ক্যানসার, গাইনি অনকোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিভাগ চালু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়