শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে সোমবার নামিবিয়ার মুখোমুখি ভারত

মাহিন সরকার: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পর্বে চার ম্যাচ খেলে ফেলেছে ভারত। তবে এখনও সেমিফাইনালে খেলার আশা ঝুলে রয়েছে তাদের। তবে সোমবার গ্রুপ-২এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এবারের আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচও এটি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ভারত ও নামিবিয়ার ম্যাচটি।

[৩] পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিলো ভারত। ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারে তারা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয় ভারত।

[৪] এরপর আফগানিস্তানকে ৬৬ রানে এবং স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে খেলার পথে টিকে থাকে ভারত। ৪ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট তাদের। আফগানিস্তানের পরাজয়ের সঙ্গে সঙ্গে ভারতের সেমিফাইনালের স্বপ্নও শেষ হয়ে গেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়