শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মো. সাগর আকন, বরগুনা প্রতিনিধি: [২] রুবেল (২৮)কে আটক করেছে বরগুনা সদর থানার পুলিশ। শনিবার ৬ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি কে.এম. তারিকুল ইসলামের নেতৃত্বে এস.আই সোহেল, সঙ্গীয় ফোর্স এ.এস.আই কিবরিয়া অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করেন।

[৩] এস. আই. সোহেল জানায়, দীর্ঘদিন ধরে রুবেল মাদকের অভয়ারণ্য গরে তুলছে পুরো এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদরের ফুলঝুড়ী ইউনিয়নের গলাচিপা বাজারে গাঁজা বিক্রি হচ্ছে। এই তথ্যের আলোকে অভিযানে গিয়ে রুবেলকে (২৮) আটক করি।

[৪] এ বিষয়ে বরগুনার সদর থানার (ওসি) কে. এম. তারিকুল ইসলাম বলেন, জেলার ফুলঝুড়ী গলাচিপা বাজারে গাঁজা বিক্রি করছে এক মাদক ব্যবসায়ী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে গিয়ে রুবেলকে আটক করি। রুবেল বেতাগী উপজেলার চান্দুখালি এলাকার ব্যবসায়ী বাবুল মিয়ার ছেলে। ওসি আরও বলেন মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়