শিরোনাম
◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ২০ মণ জাটকা জব্দ, ৭ ব্যবসায়ীর জরিমানা

জহিরুল ইসলাম: [২] লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় সাত মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। শুক্রবার রাতে কোস্টগার্ড উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকা থেকে জাটকা জব্দ ও ব্যবসায়ীদের আটক করে।

[৩] রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরি বিষয়টি নিশ্চিত জানান, নদী পাড়ে অভিযান চালিয়ে রামগতি কোস্টগার্ড আনুমানিক ২০ মণ জাটকা জব্দ করে। এ সময় আটক করা হয় সাত মাছ ব্যবসায়ীকে।

[৪] পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক সাত মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

[৫] এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমানসহ রামগতি কোস্টগার্ডের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়