শিরোনাম
◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে

নিজস্ব প্রতিবেদক: [২] দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের আভাস দিয়েছে আগেই। সেমিফাইনালের পথ পরিস্কার করতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছাড়া কোনো বিকল্প নেই দলটির সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে শনিবার (৬ নভেম্বর) ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জিততেই হবে প্রোটিয়াদের। অন্যদিকে সেমিফাইনালে পৌঁছালেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ইংল্যান্ড। শারজাহতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ।

[৩] ৪ ম্যাচের সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড। তাদের রান রেট +৩.১৮৩। ৪ খেলায় ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। একই অবস্থা দক্ষিণ আফ্রিকারও। তবে রান রেটে এগিয়ে অস্ট্রেীলয়া। তাদের রান রেট +১.০৩১। আর প্রোটিয়াদের রান রেট +০.৭৪২।

[৪] সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও, পরের তিন ম্যাচেই জয় নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়