শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৩:৪২ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত

মোতাহার খান, শ্রীপুর প্রতিনিধি: [২] গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নামা এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক সিএনজি চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

[৩] শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় আরএকে সিরামিক কারখানার সামনে ওই ঘটনা ঘটে।

[৪] প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ইসমাঈল হোসেন বলেন, দাঁড়িয়ে থাকা সিএনজি চালকের উপর উঠিয়ে দেয় কভার্ডভ্যান। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়ির নিচ থেকে সিএনজি চালককে বের করে। কিন্তু ততক্ষণে সে মারাযায়। ঘাতক কভার্ডভ্যান চালক পালিয়ে যায়।

[৫] মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই খোরশেদ আলম বলেন, অজ্ঞাত নামা সিএনজি চালক (৩২) তার সিএনজির যান্ত্রিকত্রুটি দেখা দিলে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে তা সাড়াতে ছিলেন। এসময় দ্রুত একটি কভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা সিএনজি ও চালকের উপর উঠিয়ে পিষে দেয়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত নামা সিএনজি চালকের মৃত্যু হয়।

[৬] তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ততক্ষণে ঘাতক কভার্ডভ্যান চালক পালিয়ে যায়। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়