শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে অটোরিকশা শ্রমিক লীগের নয়া কমিটির পরিচিতি ও আলোচনা সভা

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘি উপজেলা অটোরিকশা শ্রমিক লীগের নব-গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার অটোটেম্পু মালিক সমিতির কার্যালয়ে আদমদীঘি উপজেলা অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি রাশেদুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা অটোরিকশা শ্রমিক লীগের উপদেষ্টা ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন।

[৪] বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন আকন্দ, উপজেলা কমিটির উপদেষ্টা ও সান্তাহার অটোটেম্পু মালিক সমিতির সভাপতি নুর ইসলাম, কমিটির সহ-সভাপতি অলোক চৌধুরী আসু, সাংগঠনিক আল মামুন ও দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন পাপ্পু প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়