শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিআরবে ইকামা ব্যাংকের মাধ্যমে সর্বনিম্ন ৩ মাস নবায়নের সুযোগ পেল প্রবাসীরা

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবের ব্যাংকগুলো ইতিমধ্যেই সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ইকামার মেয়াদ বৃদ্ধির পেমেন্ট গ্রহণের জন্য সিস্টেম চালু করা শুরু করেছে। খুব শীঘ্রই ব্যাংক পেমেন্টের মাধ্যমেই বৃদ্ধি করা যাবে সৌদি প্রবাসীদের ইকামার মেয়াদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইকামার মেয়াদ সর্বনিম্ন ৩ মাস নবায়ন করার সুযোগ রয়েছে।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, সৌদি সরকার এর দেয়া সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী সৌদি প্রবাসীরা একবারে কমপক্ষে ৩ মাস থেকে ১ বছরের জন্য নিজেদের ইকামার মেয়াদ বৃদ্ধি করা যাবে।

[৪] সৌদি ব্যাংকগুলোর প্রতি দেয়া সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী, প্রবাসীরা নিজেদের ইকামার ৩ মাস, ৬ মাস, ৯ মাস, বা ১ বছরের জন্য ইকামার মেয়াদ বৃদ্ধি করতে ইকামার ফি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।তবে, মালিকেরা নিজেদের গৃহস্থালী প্রবাসী কর্মীদের ইকামা এর ফি এর পেমেন্ট ব্যাংকের মাধ্যমে করতে পারবেন না, কারন গৃহস্থালী প্রবাসী কর্মীদের ইকামাতে ওয়ার্ক পারমিট সংযুক্ত থাকে না।

[৫] শীঘ্রই চালু হতে যাওয়া ব্যাংকিং পেমেন্ট মেথড এর মাধ্যমে সৌদি প্রবাসীদের মালিকেরা সহজেই ওয়ার্ক পারমিট এর মেয়াদ বৃদ্ধির জন্য ফি পরিশোধ করে প্রবাসী কর্মীদের ইকামা এর মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। ওয়ার্ক পারমিট এর মেয়ার বৃদ্ধির ফি হচ্ছে এক মাসের জন্য ৮০০ রিয়াল, এবং এক বছরের জন্য ৯৬০০ রিয়াল। যেসকল প্রবাসী কর্মীর সাথে তাদের সন্তানাদি রয়েছে, তাদেরকে প্রত্যেক সন্তান এর জন্য প্রতিমাসে অতিরিক্ত ৪০০ রিয়াল করে ফি প্রদান করতে হবে।

[৬] যেসকল প্রতিষ্ঠানে ফুল টাইম সৌদি কর্মী সহ ৯ জন বা তার চাইতে কম পরিমাণ কর্মী রয়েছেন, সেসকল প্রতিষ্ঠানের মালিক ২ জন প্রবাসী কর্মীর ফি মওকুফ করার সুযোগ পাবেন।

[৭] সৌদি চেম্বারস ফেডারেশন এর পরিচালন আজলান আল-আজলান জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ বছর, ৬ মাস এর পাশাপাশি ৩ মাসের জন্যও ইকামার মেয়ার বৃদ্ধি করতে পারবেন সৌদিআরব প্রবাসীগণ ।

  • সর্বশেষ