শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেগমগঞ্জে হামলা-ভাঙচুরের ঘটনায় আরও দুই আসামির স্বীকারোক্তি

অহিদ মুকুল : [২] নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পূজামণ্ডপ, দোকান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং ইসকন ভক্ত নিহতের ঘটনায় করা মামলায় আরও দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

[৩] এ সময় তারা মন্দিরে হামলা-ভাঙচুর ও খুনের ঘটনায় জড়িত আরও ২৬ জনের নাম উল্লেখ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

[৪] যে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁরা হলেন চৌমুহনী পৌরসভার টিঅ্যান্ডটি কলোনির মো. আরিফ (২১) ও গণিপুরের আবদুর রহিম (৪০)।

[৫] আজ শুক্রবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। ওই দুজনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৫ অক্টোবর মন্দির, পূজামণ্ডপ, দোকান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং একজন ইসকন ভক্তকে মারপিট করে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। পরে তাঁরা এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।

[৬] কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার খবরের জেরে ১৩-১৫ অক্টোবর নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জসহ বিভিন্ন উপজেলায় মন্দির, পূজামণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। হামলায় নিহত হন দুই ইসকন ভক্ত। এসব ঘটনায় এ পর্যন্ত বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৭] তাদের মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন আসামি।

  • সর্বশেষ