শিরোনাম
◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংরেজি ভাষায় প্রকাশিত হলো বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণসমূহ

এ বি এম কামরুল হাসান: [২] বইটির নাম "ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান"। ইংরেজিতে অনূদিত জাতির জনকের ভাষণ সংকলন এটিই প্রথম। অস্ট্রেলিয়া থেকে বইটি প্রকাশ করেছে বালবোয়া প্রেস । এটি মার্কিন প্রকাশনা সংস্থা 'হে পাব্লিশিং হাউজে'র সহযোগি প্রতিষ্ঠান।

[৩] অনুবাদক ড. আবুল হাসনাৎ মিল্টন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, উপন্যাসিক, কলামিস্ট, রাজনৈতিক, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসি। ঢাকা মেডিকেল কলেজে পড়াকালীন তিনি ছিলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য। নব্বই এর গণআন্দোলনে ছিলেন সামনের সারির ছাত্রনেতা। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সেক্রেটারি।

[৪] বইটিতে বঙ্গবন্ধুর পঁচিশটি ভাষণ রয়েছে। দুটি ভাষণ বঙ্গবন্ধু ১৯৫৬ সালে পাকিস্তানের সংসদে ইংরেজিতে দিয়েছিলেন। বাকি তেইশটি অনূদিত। বইয়ের শুরুতে বঙ্গবন্ধুর একটি সংক্ষিপ্ত জীবনী রয়েছে। বইটির মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে।

[৫] বইটির প্রচ্ছদ করেছেন আমেরিকার ফ্লোরিডা নিবাসী এনজি অ্যালিয়া। ইংরেজি ভাষার সম্পাদনা করেছেন নিউজিল্যান্ডবাসী পল মেহু। বইটি বর্তমানে বালবোয়া প্রেস, অ্যামাজন, বুকটোপিয়াসহ বিশ্বের উল্লেখযোগ্য অনলাইন বুকস্টোরসমূহে পাওয়া যাচ্ছে। তিনটি সংস্করণ পাওয়া যাচ্ছে সেখানে- ই-বুক, পেপারব্যাক ও হার্ডকাভার সংস্করণ। অচিরেই বাংলাদেশেও অন্বেষা প্রকাশনের মাধ্যমে বইটি পরিবেশন করা হবে। বইটির পেপারব্যাক সংস্করণের দাম পড়বে বাইশ শ টাকা, হার্ড কাভার সংস্করণ চার হাজার টাকা।

[৬] আগামী ছয় নভেম্বর সিডনিতে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। প্রকাশনা উৎসবে অস্ট্রেলিয়ার মূলধারার বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, লেখক ও বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ