শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লা লিগায় রায়ো ভাইয়েকানোর কাছে হেরে গেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : [২] ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বার্সেলোনা। তাদের আক্রমণ ভাগের দুর্বলতাই মূল কারণ। রায়ো ভাইয়েকানোর বিপক্ষেও দলটির সেই একই দশা। শেষ দিকে সহজ একটা সুযোগ এসেছিল কিন্তু পেনাল্টি পেয়েও মেমফিস ডিপাই কাজে লাগাতে না পারায় কাতালান ক্লাবটির সঙ্গী হলো আরেকটি পরাজয়।

[৩] প্রতিপক্ষের মাঠে বুধবার (২৭ অক্টোবর) লা লিগার ম্যাচটি ১-০ গোলে হেরেছে কোচ রোনাল্ড কুমানের দল। স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন রাদামেল ফালকাও। লা লিগায় এই নিয়ে টানা দুই ম্যাচ হারল বার্সেলোনা, শেষ চার ম্যাচে তিনটি। গত রোববার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারে পিকে-বুসকেতসরা। পুরো ম্যাচে প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৬টি শট নেয় বার্সেলোনা, যদিও কেবল একটিই ছিল লক্ষ্যে। আর ভাইয়েকানোর ১৩ শটের তিনটি লক্ষ্যে ছিল। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়