শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ১০:১৫ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১০:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নামিবিয়ার রুবেন

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে খেলছে স্কটল্যান্ড-নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম স্কটল্যান্ডের মুখোমুখি হয়েই চমক দেখিয়েছে নামিবিয়া। মাত্র ১০৯ রানে স্কটল্যান্ডকে আটকে দিয়েছে তার। এতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন পেসার রুবেন টেম্পলম্যান। দুর্দান্ত বোলিংয়ে বিশ্বের প্রথম বোলার হিসেবে গড়েছেন এক বিশ্বরেকর্ডও।

[৩] এদিন টস হেরে ব্যাট করতে নেমে রুবেনের প্রথম ওভারেই ২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্কটিশরা। রুবেন আউট করেন মানসি, ম্যাকলয়েড ও ব্যারিংটনকে। যে ২ রান আসে তা ওয়াইড দেন এই পেসার। এরই সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারেই ৩ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন রুবেন। শুধু বিশ্বকাপ নয় টি-টোয়েন্টি কোন ম্যাচেই এমন রেকর্ড গড়তে পারেনি কোন বোলার।

[৪] তবে টি-টোয়েন্টিতে কোন ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট নেওয়ার রেকর্ড আছে আরো একজনের। তিনি হলের লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উইন্ডিজদের প্রথম ওভারেই তিন উইকেট নিয়েছিলেন তিনি। সেটি ছিল দ্বিতীয় ইনিংসে। ম্যাথিউস আউট করেছিলেন জাভিয়ার মার্শাল, লিন্ডল সিমন্স ও ডোয়াইন ব্রাভোকে।

[৫] এদিকে টপ তিন ব্যাটারের বিদায়ের চাপ সামলাতে না সামলাতেই দলীয় ১৮ রানে ক্রেগ ওয়ালেসকে হারায় স্কটল্যান্ড। এরপর দলের হাল ধরেন ম্যাথু ক্রস ও মিচেল লিস্ক। কিন্তু ম্যাথু ক্রসের(১৯) বিদায়ে ভাঙে ৩৯ রানের জুটি। এরপর গ্রিভসকে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে লিস্ক।

[৬] দলীয় ৯৩ রানে বিদায় নেন মিচেল লিস্ক। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান এসেছে তার ব্যাট থেকেই। শেষ বলে গ্রিভস আউট হন ব্যক্তিগত ২৫ রানে। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ ১০৯ রান।ক্রিকবাজ। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়