শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের চেষ্টার কমতি নেই, শুধু ম্যাচটাই জিততে পারছি না: নাসুম আহমেদ

স্পোর্টস ডেস্ক: [২] অনেক কষ্টে টি- টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এসে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসে তিন বিভাগেই ব্যর্থ, ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। ৮ উইকেটে হারের হতাশায় মোড়ানো একটা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হাজির হন স্পিনার নাসুম আহমেদ।

[৩] এই টাইগার স্পিনারের ব্যাটে শেষ দিকে ৯ বলে ১৯ রানের ইনিংসে ভর করে ১২৪ রান পর্যন্ত তুলে বাংলাদেশ। বল হাতে ৩ ওভারে ২৬ রান দিয়েন ১টি উইকেটও। বলা যায় সবার হতাশার দিনেও কিছুটা উজ্জ্বল ছিলেন তিনি। তবে ম্যাচ শেষে নাসুমও স্বীকার করে নিয়েছেন ব্যর্থতার কথা। জানিয়েছেন, চেষ্টা করেও পারছে না ম্যাচ জিততে।

[৪] প্রত্যেক ম্যাচেই তো আমাদের চেষ্টা থাকে, একটা ম্যাচ যাতে বের করতে পারি। অবশ্যই একটা ব্যাটসম্যান বা বোলার পারফর্ম করলে জেতার একটা চান্স থাকে। পারছি না বলতে সেটা না আমাদের দ্বারা হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালোভাবে এক্সিকিউট করতে পারছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়