শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেন্দ্রের হলফনামায় নেই স্বচ্ছতা, পেগাসাস-কাণ্ডের তদন্তে কমিটি গঠন ভারতের সুপ্রিম কোর্টের

ফাহমিদুল কবীর: [২] স্পাইওয়্যার ব্যবহার করে ভারতীয়দের ওপর নজরদারি করা হয়েছে কিনা, তা জানতেই তিন সদস্যের কমিটি গঠনের এ নির্দেশ দেয়া হয়েছে। কলকাতা টিভি

[৩] শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট বলেন, কেন্দ্রকে নোটিশ দিয়েছি। কেন্দ্রের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানাতে একাধিক সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই সীমিত তথ্যের হলফনামা জমা দেওয়া হয়েছে। যা স্বচ্ছ ধারণা তৈরিতে কোনো সহায়তা করে না। ব্যক্তি-গোপনীয়তার অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট আরো বলেছে, কোনো ব্যক্তির গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ করা যায় না। এক্ষেত্রে সুপ্রিমকোর্ট নীরব দর্শক হয়ে থাকবে না। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সরকার যা খুশি করতে পারে না।

[৪] দাবি করা হয়, ইসরায়েলের তৈরি পেগাসাস নামের স্পাইওয়্যারটির মাধ্যমে ফোনে আড়ি পাতা হয়েছে বিভিন্ন নেতা-মন্ত্রী থেকে শুরু করে সাংবাদিকদের ওপর। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়