শিরোনাম
◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ১০:৩০ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে আফগানিস্তান: উপদেষ্টা অ্যান্ডি ফ্লাওয়ার

ওয়ালি উল্লাহ: [২] আফগান দলের উপদেষ্টা ও জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় বলেন, চলমান টি- টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার মত যোগ্যতা আছে। বিবিসি বাংলা

[৩] অ্যান্ডি ফ্লাওয়ার আরো বলেন, আফগান ক্রিকেটাররা যে ধরনের অবস্থান থেকে উঠে এসেছেন তারা মাঠে যেকোনও পরিস্থিতি সামলাতে পারবেন। এছাড়াও আফগানিস্তানের ক্রিকেটের মূল বার্তাই হলো ‘ডরভয়হীন খেলা।

[৪] তিনি আরো বলেন, স্পিনাররা যে কোনো ম্যাচ জেতাতে পারবে। তারা জানে তাদের কী করতে হবে। রশিদ ও মুজিবের কিছু গুঢ় রহস্য আছে। তাদের বল বোঝা কঠিন। বুঝলেও দ্রুত রান নেয়া কঠিন। আর এই দুজনের সাথে আছেন মোহাম্মদ নবি।

[৪] সমীকরণ বলছে, আফগানিস্তান এবার সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। এখন পথটাও সুগম। আফগানিস্তান গ্রুপ-২ তে আছে সুপার টুয়েলভ পর্বে যেখানে স্কটল্যান্ড ছাড়া আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নামিবিয়া। ক্রিকেটীয় সমীকরণ ও শক্তিমত্তার হিসেব ঠিক থাকলে নামিবিয়ার সাথে জয় পাওয়ার কথা আফগানিস্তানের। সেক্ষেত্রে সেমিফাইনালে জায়গা করে নিতে পাকিস্তান, ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোন একটি ম্যাচে জয় পেলেই হয়ে যাবে।

  • সর্বশেষ