শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১১:৩৬ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডকে হারিয়ে মাঠেই কড়া জবাব দিলো পাকিস্তান

রাহুল রাজ : [২] ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় জয় তুলে নিলো পাকিস্তান।

[৩] মোহাম্মদ রিজওয়ানের ৩৩ রানে ভর করে ১২ বল বাকি থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিজেদের করে নেয় বাবর আজমের দল। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গিয়েছে পাকিস্তান।

[৪] এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো পাকিস্তান। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ১৩৪ রান।

[৫] ম্যাচ সেরা হারিশ রউফ নিজের চার ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

[৬] নিউজিল্যান্ডের পক্ষে ডেভন কনওয়ে সর্বোচ্চ ২৭ রান তুলতে সক্ষম হন। পাকিস্তানের বোলাররা দুটি নো বল দিলেও কোনো ওয়াইড দেননি। অতিরিক্ত রান এসেছে ৮টি। নিউ জিল্যান্ড ইনিংসে ডট বল ছিল ৫৩টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়