শিরোনাম
◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ◈ শেখ হাসিনার দে‌শে ফিরে আসার জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন ◈ নামজারির ফাইলে গোপন সংকেতে দ্রুত সেবা, ঘুষ না দিলে বাতিল আবেদন! মিরসরাই ভূমি অফিসে অনিয়মের অভিযোগ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ: টিফিন ভাতা পাঁচগুণ বাড়িয়ে ১ হাজার টাকা, বাড়ছে আরও নানা সুবিধা ◈ দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সর্তকতার কারণ কী? ◈ এফ-৩৫ যুদ্ধবিমানই এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ ◈ এলপিজির নামে প্রতারণা: এক মাসের সিলিন্ডার ১৫ দিনে শেষ, দেখা গেল গ্যাসের সঙ্গে মেশানো হয়েছে পানি ◈ অ‌স্ট্রিয়ার বিরু‌দ্ধে ম‌্যাচ নি‌য়ে অস্ব‌স্তি‌তে আ‌ছেন আর্জেন্টিনার কোচ লিও‌নেল স্কালোনি ◈ সমীকরণ বল‌ছে, গ্রু‌পের শেষ ম‌্যা‌চে ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হে‌রে গে‌লে‌ও বাদ পড়ার সম্ভাবনা কম!

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুশীলনে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন সোহান

স্পোর্টস ডেস্ক: [২] ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। অনুশীলনে ব্যাটিংয়ের সময় তাসকিন আহমেদের বল তার পেটে লাগে। এরপর তিনি মাঠ ছেড়ে চলে যান।

[৩] মঙ্গলবার (২৬ অক্টোবর) আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের সময় এই আঘাত পান তিনি। রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

[৪] বুধবার ইংল্যান্ডের বিপক্ষে আবুধাবীর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলাটি শুরু হবে। শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পাওয়া বাংলাদেশ এই ম্যাচে জ্বলে উঠতে চায়।

[৫] বাংলাদেশ দুবাইতে আইসিসির একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করে। অনুশীলনের এই পর্বটি আবুধাবিতে হওয়ার কথা ছিল। স্থানীয় সময় দুপুর ২টা থেকে শুরু হয় এই অনুশীলন। চলে বিকেল ৫টা পর্যন্ত। সবকিছু ঠিকঠাক মতো চললেও অনুশীলনের প্রায় শেষ দিকে তাসকিনের বলে পেটে ব্যথা পান ‘বাজপাখি’ সোহান। মাঠ ছেড়ে উঠে গেলেও পরবর্তীতে ড্রেসিংরুম থেকে বেরিয়ে দলের সঙ্গে নামাজ পড়েন। চেয়ারে বসে নামাজ পড়তে দেখা যায় তাকে।

[৬] সোহান ইংল্যান্ডের বিপক্ষে খেলতে না পারলে উইকেটের পেছনে লিটন দায়িত্ব সামলাবেন। তার পরিবর্তে একাদশে জায়গা হতে পারে শামীম পাটোয়ারীর। ব্যাটিংয়ে রান না পেলেও উইকেটের পেছনে দারুণ করছিলেন সোহান। এরই মধ্যে দুইটি অসাধারণ ক্যাচ ধরে নজর করেছেন। কোচ তাকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বলেছিলেন, ‘সোহানের কিপিং অনবদ্য। সে স্টাম্পের পেছনে ১০-১২ রান আটকে দিচ্ছে। এই ম্যাচগুলোতে তেমন পার্থক্য দেখা যায়নি।

[৭] বুধবার বিকেলে মাঠে নামবে বাংলাদেশ। এখনো দীর্ঘ সময় হাতে আছে। এর মধ্যেই হয়তো সোহান পুরোপুরি ফিট হতে না পারলে বিকল্প চিন্তা করবে টিম ম্যানেজমেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়