শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ১২:১০ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ২৩নম্বর শরনার্থী শিবির থেকে ২২১রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে স্থানান্তর

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের শামলাপুর ২৩নম্বর শরনার্থী শিবির থেকে ৪৪পরিবারের(২২১জন)রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ২০নম্বর শরনার্থী শিবিরে স্থানান্তর করা হয়েছে।

[৩] মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনা করে এবং পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন১৬আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।তিনি বলেন,রোববার দুপুরে বাহারছড়া ইউপি শামলাপুর ফুটবল খেলার মাঠ থেকে ২৩নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিভিন্ন ব্লক থেকে উখিয়ার কুতুপালং ২০নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে যেতে ইচ্ছুক,এমন৪৪পরিবারের (২২১জন)রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে ৪টিবাস ও ৬টি মালামালের ট্রাক যোগে স্থানান্তর করা হয়।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের (আরআরআরসি)মাধ্যমে এ স্থানান্তর কার্যক্রম শুরু হয়।

[৫] তিনি আরো বলেন,রোহিঙ্গা পরিবারগুলোকে এক জায়গায় সমবেত করে তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করছেন বাহারছড়া আর্মড পুলিশের সদস্যগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়