শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় অস্ত্রের মুখে গৃহ ডাকাতি

টি.আর দিদার: [২] কুমিল্লার চান্দিনায় বেড়েছে গৃহডাকাতি। উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এক মাসের মধ্যে দুই বাসায় ডাকাতি সংগঠতি হয়।

[৩] সর্ব শেষে শনিবার (২৩ অক্টোবর) দিনগত রাতে পল্লী বিদ্যুৎ রোডের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কালাম আজাদ এর বাসায় ডাকাতি করে ডাকাতদল। এসময় ডাকাতদল ঘরের তালা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় সর্বস্ব।

[৪] গৃহকর্তা আবুল কালাম আজাদ জানান, সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করার সুবাদে আমার বাসায় স্ত্রী ও একমাত্র মেয়ে ছিল। আমার অপর ইউনিটে এক নারী ভাড়াটিয়া রয়েছেন।

[৫] শনিবার দিনগত রাত ৩টায় ডাকাতদল আমার কলাপসিবল গেইটের তালা ও ঘরের ভিতরের দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন লুটে নেয়। পরে আমার স্ত্রীকে সাথে নিয়ে পাশ্ববর্তী ভাড়াটিয়ার দরজা খোলায়। ওই ভাড়াটিয়াকেও মারধর করে নগদ টাকা লুটে নেয় ডাকাতদল। খবর পেয়ে রবিবার সকালে আমি বাসায় এসে পুলিশে সংবাদ দেই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

[৬] এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনা শুনে অফিসার পাঠিয়েছি। তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়