শিরোনাম
◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া 

স্পোর্টস ডেস্ক : [২] ১২০ বলে ১১৯ রানের মামুলি স্কোর করতে নেমে বিপাকে অস্ট্রেলিয়া। ৭.৫ ওভারে দলীয় ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে অসিরা। পরে ৭৬ রানের মাথায় ৪ উইকেটের পতন ঘটে অজিদের। দক্ষিণ আফ্রিকা ম্যাক্সওয়েলের উইকেট নিলে ৮১ রানের পঞ্চম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। ।

[৩] সাজঘরে ফেরেন দুই তারকা ওপেনার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ারনার ও মিচেল মার্শ। ওয়ার্নার ১৪, মিচেল মার্শ ১১ রান করলেও শূন্য রানে ফেরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১.৫ ওভারে ৫ বলে শূন্য রানে ফেরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলীয় ২০ ও ৩৮ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ১৪ ওভারে ৭৬ রান করে।

[৪] টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৯ উইকেটে ১১৮ রান তুলতে সক্ষম হয় আফ্রিকা।

[৫] শনিবার আবু বির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তিনে ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই জশ হ্যাজলউডের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রিশি ভেন দার ডুসেন। জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার কুইন্টন ডি কক।

[৬] ১৩ বলে মাত্র ১৩ রান করেপেট কামিন্সের শিকার হয়ে ফেরেন হেনরি ক্লেসেন। তার বিদায়ের মধ্য দিয়ে ৮ ওভারে ৪৬ রানে ৪ উইকেট হারায় আফ্রিকা। ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন এইডেন মার্কওরান। ১৭.১ ওভারে দলীয় ৯৮ রানে ফেরেন তিনি। তার আগে ৩৬ বলে দুই চার আর এক ছক্কায় করেন দলীয় সর্বোচ্চ ৪০ রান। তার কারণেই একশ রান পার করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়