শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় বিয়ের প্রলোভনে মৃত ব্যাবসায়িক পার্টনারের স্ত্রীকে ধর্ষণ: গ্রেফতার ধর্ষক কারাগারে

মোঃ বশির উদ্দিন ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় বিয়ের প্রলোভেনে মৃত ব্যবসায়িক পার্টনারের স্ত্রীকে ধর্ষণের দায়ে গোলাম দস্তগীর (৪৮) নামে এক লম্পটকে সোমবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দিবাগত রাতে ডেমরার হাজিনগর আল আমিন রোডের জনৈক সাত্তার মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ওই রাতেই মাসের পর মাস ধর্ষণের শিকার ৩৬ বছর বয়সী ভুক্তভোগী নারী ডেমরা থানায় ধর্ষক গোলাম দস্তগীরের বিরুদ্ধে মামলা করেন। মাসের পর মাস ধর্ষণের পর বিয়ে করার চাপ দিলে পূর্বের দেওয়া হুমকি মোতাবেক মোবাইলে ধারণ করা ভুক্তভোগীর নগ্ন ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে ভাইরাল করে দস্তগীর। সে ফরিদপুরের কোতোয়ালি থানার পশ্চিম খালাসপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। এদিকে সোমবার ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ। 

বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, ধর্ষিতা নারীর স্বামীর সঙ্গে দস্তগীরের ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল। এদিকে গত ৬-৭ মাস আগে ওই নারীর স্বামী মারা যায়। এক‌ই এলাকায় অন্য বাড়ির ভাড়াটিয়া বলে দস্তগীর ও তার স্ত্রী ভুক্তভোগী ও তার ১২ বছরের মেয়েকে হাজিনগর এলাকায় নিজের ভাড়া বাড়িতে বসবাসের জন্য আনেন। বসবাসের এক পর্যায়ে ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে দস্তগীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ধারাবাহিকতায় গত তিন-চার মাস আগে ভুক্তভোগীকে চকবাজার বন্ধুর বাসায় নিয়ে বিয়ের প্রলোভনে প্রথম ধর্ষণ করে দস্তগীর। এরপর থেকে নিজের বাড়িতে ওই নারীকে বিভিন্ন তারিখ ও সময় ধর্ষণ করতে থাকে ওই লম্পট।

এ ঘটনায় সরল মনে দস্তগীরকে বিশ্বাস করে নির্দেশ অনুযায়ী মোবাইলে ধারণ করা নগ্ন ছবি ও ভিডিও দস্তগীরের হোয়াটসঅ্যাপে পাঠায় ওই নারী। এদিকে বিয়ের জন্য চাপ দিলে ওই ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেয় দস্তগীর।

  • সর্বশেষ