শিরোনাম
◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ তলিয়ে গেছে ঘাটের সংযোগ সড়ক, হাওরে ফেরি চলাচল বন্ধ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হাওরাঞ্চলে কয়েক দিনের টানা বৃষ্টিতে ঘোড়াউত্রা ও ধনুসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে কয়েকটি ফেরিঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘পানিবৃদ্ধির কারণে ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। তাই আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পানিবৃদ্ধির কারণে হাওরাঞ্চলের সঙ্গে জেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ কয়েকটি ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এর মধ্যে করিমগঞ্জের বালিখোলা ও চামড়াঘাট, মিঠামইনের শান্তিপুর ফেরিঘাট, ইটনার বড়িবাড়ি ও বলদা ফেরিঘাট এবং বাজিতপুরের পাটুলী ফেরিঘাটে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় এখন ছোট ইঞ্জিনচালিত নৌকায় ঘোড়াউত্রা ও ধনু নদী পার হয়ে জেলা শহরে যাতায়াত করছেন।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাওরাঞ্চলের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

ইটনার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা মাসুম মিয়া বলেন, ‘কয়েক দিন ধরেই হাওরের নদীগুলোতে পানি বাড়ছে। সোমবার এসে দেখি ফেরিঘাটের রাস্তা তলিয়ে গেছে। এতে ফেরি বন্ধ রয়েছে। আগে ফেরিতে করে সহজেই নদী পার হয়ে শহরে যেতে পারতাম। এখন নৌকায় করে কষ্ট করে যেতে হচ্ছে।

ইটনার রফিকুল ইসলাম বলেন, ‘হাওরে পানি বাড়ায় ফেরিঘাট তলিয়ে গেছে। মিঠামইন থেকে নদীপথে বালিখোলা যেতে অনেক বেশি সময় লাগে। ফেরিতে গেলে মাত্র এক ঘণ্টায় পৌঁছানো যেত। এখন ভোগান্তির পাশাপাশি মালামাল পরিবহনেও সমস্যা হচ্ছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রতিদিনই হাওরাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

  • সর্বশেষ