শিরোনাম
◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে হজের উদ্দেশ্য গিয়ে লরি চাপায় বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জেদ্দা শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গত শুক্রবার সন্ধ্যায় নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

[৩] নিহত তোফায়েল আহমেদ চৌধুরী (৬০) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউপির আলী আকবর মাস্টারবাড়ির দুদু মিয়ার বড় ছেলে।

[৪] নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাজ শেষে তোফায়েল তার জেদ্দা শহরের বাসায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

[৫] নিহত তোফায়েল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন। তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে সৌদি আরব যান তিনি। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলেটি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।

[৬] নিহত তোফায়েলের লাশ দেশে আনার চেষ্টা চলছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ