শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৮:৪৬ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুয়ানতানামো বে-তে অবৈধভাবে আফগান নাগরিককে আটক করেছে যুক্তরাষ্ট্র: বিচারক

ফাহমিদুল কবীর: [২] যুক্তরাষ্ট্রের একজন বিচারক রায় দিয়েছেন, গুয়ানতানামো বে এর কুখ্যাত মার্কিন কারাগার ক্যাম্পে একজন আফগান ব্যক্তিকে আটকে রাখার কোনো আইনি ভিত্তি যুক্তরাষ্ট্রের নেই। আল জাজিরা

[৩] এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আটক ওই আফগান নাগরিকের মুক্তির পথ খোলার হয়েছে বলে মনে করেন তার আইনজীবী।

[৪] আফগান নাগরিক আসাদুল্লাহ হারুন গুলকে ২০০৭ সালের জুন মাস থেকে গুয়ানতানামো বে-তে আটক রাখা হয়েছে। তাকে আফগান ফোর্সেস জলালাবাদ থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের সেনাদের কাছে হস্তান্তর করা হয়েছিল।

[৫] আসাদুল্লাহ হারুন গুলের আটক আদেশ বহাল রাখার রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে অবরুদ্ধ ব্যক্তিকে বিচারালয়ে উপস্থিত করার পক্ষে রায় দিয়েছে আদালত।সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়