শিরোনাম
◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্যাতন ও হত্যার প্রতিবাদে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রমের মানববন্ধন

অপু রহমান : [২] কুমিল্লার পূজা মন্ডপের ঘটনার জের ধরে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির, ঘরবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষ।

[৩] শুক্রবার দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে এই মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ নারী-পুরুষ অংশ নেন।

[৪] “দৌড়ে পালিয়ে যেও না, অন্যায়কারী ও দুষ্কৃতি কারীদের মোকাবেলা করো”। এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য। দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায়ভাবে বর্বরোচিত হামলা, নির্যাতন ও হত্যার নিন্দা এবং ঘৃণা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় এই মানববন্ধন থেকে।

[৫] আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু লোক বাংলাদেশে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলেও সরকারের কঠোর ভূমিকায় তারা খুশি আছেন। তবে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এবং সারাদেশে পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

[৬] তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সুসম্পর্ক বজায় থাকলে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। তাই সাম্প্রতিক সময়ের এইসব ঘটনায দেশের সর্বস্তরের মানুষ হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে তা প্রতিহত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

  • সর্বশেষ