শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৯:৩৬ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের ১৪ মিনিটে ৪ গোল

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা বায়ার্ন মিউনিখ বিরতির পর গোল উৎসবে মাতল। বেনফিকাকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রাখলো কোচ ইউলিয়ান নাগেলসমানের দল। পর্তুগালের লিসবনে বুধবার (২০ অক্টোবর) রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা। সবগুলো গোলই হয়েছে ১৪ মিনিটের মধ্যে।

[৩] জোড়া গোল করেন লেরয় সানে, একটি রবের্ত লেভানদোভস্কির। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী। শরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম তিন ম্যাচেই জিতল বায়ার্ন। বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে হারিয়ে আসর শুরুর পর দিনামো কিয়েভকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

[৪] আর বেনফিকা পেল প্রথম হারের স্বাদ। দিনামোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল পর্তুগিজ দলটি। ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে বায়ার্ন গোলের জন্য ২১টি শট নেয়, যার সাতটি লক্ষ্যে ছিল। বেনফিকার আট শটের তিনটি ছিল লক্ষ্যে। এর মধ্যে অসাধারণ দুটি সেভ করেন মানুয়েল নয়ার। - লিসবনটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়