শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় এবার সরাসরি ড্রোন হামলার পরিকল্পনা ইরানের, সতর্কবার্তা এফবিআইয়ের! ◈ ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট যে ৮ মুসলিম দেশ ◈ জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ ◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৫ কোটি ৮৮ লাখের অধিক: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [৩] স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এপর্যন্ত দেশে টিকা এসেছে মোট ৭ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। মজুত আছে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৭৮১ ডোজ। প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৯৯ হাজার ৭০৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৬২১জন।

[৪] মঙ্গলবার পর্যন্ত দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে মোট ৫ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৩২৯ ডোজ টিকা। আর একদিনে দেওয়া হয়েছে ৫ লাখ ৬২ হাজার ২৭৪ ডোজ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

[৫] একদিনে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪১ হাজার ২২৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ১২৯ জনকে। পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২১ হাজার ৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৯৭৮ জনকে।

[৬] অন্যদিকে সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন দুইলাখ ৬৮ হাজার ৫২৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুইলাখ ২৮হাজার ৪০৭ জন। এছাড়া মডার্নার টিকা আজও কাউকে দেওয়া হয়নি। সারা দেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৫ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৬৭৬ জন। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়