শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে ২ ঘণ্টার চেষ্টায় পাটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

বিল্লাল হোসেন: [২] গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনা স্থলে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনেন।

[৩] বুধবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে পাট ব্যবসায়ী মহসীন হোসেনের (৪৫) পাটের গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

[৪] কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. শামীম ভূঁইয়া সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পরবর্তীতে তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

[৫] পাট ব্যববসায়ী মহসীন হোসেনের দাবি তার পাটের গুদামে প্রায় ৯০০ মণ পাট ছিল। আগুণে প্রায় ৬০০ মণ পাট পুড়ে গেছে। এছাড়াও পাট মজুদের গুদাম ঘরটিও পুড়ে গেছে। সব মিলিয়ে তার প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

[৬] স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টায় জামালপুর বাজারে মহসীনের পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা চেষ্টা করলেও পরে খবর পেয়ে ৫টা ৫০ মিনিটে কালীগঞ্জ ফারার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় পাটের গুদামের বেশ কিছু পাট বাহিরে রাস্তার উপর আনা সম্ভব হয়েছে বলেও জানান তারা। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তারাও জানাতে পারেননি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়