শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যাস-পানি-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, জনগণের দৃষ্টি এড়াতে সাম্প্রদায়িক দাঙ্গা : মির্জ আব্বাস

জেরিন আহমেদ: [২]  মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে দোয়া মাহফিলে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাংলা নিউজ ২৪.কম

[৩] দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, শুনলাম আওয়ামী লীগ মিছিল করবে। কিন্তু তারা মিছিলে কী দাবি জানাবে, কার কাছে দাবি জানাবে? তারাই তো ক্ষমতায়। আমরা মিছিল করতে পারি, সরকারের কাছে কৈফিয়ত চাইতে পারি। আওয়ামী লীগ কার কাছে কী দাবি করবে? যেখানে সরকারের দায়িত্ব হলো, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। তারাই যদি মিছিল নিয়ে নামে তাহলে আমি মনে করি, মিছিল নিয়ে নয়, গদি ছেড়ে আপনারা রাস্তায় নেমে যান। নির্বাচন দেন, সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে আমরা তাদের মেনে নেব। আওয়ামী লীগ এলেও মেনে নেব। কিন্তু রাতের অন্ধকারে নির্বাচন দেবেন না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না।

[৪] আয়োজক সংগঠনের সভাপতি এস এস জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় মিলাদ মাহফিলে আরও বক্তব্য দেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়