শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:৪৮ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে তিন মিনিটের মধ্যে দুবার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র তিন মিনিটের মধ্যে দুটি ভূমিকম্প হয়েছে নেপালে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। এর মাত্র তিন মিনিট পর প্রায় একই স্থানে ৪ মাত্রার একটি কম্পন অনুভূত হয়।

এ দুই ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলের একাংশ। কম্পন অনুভূত হয় সিকিমের একাংশেও। নেপালে কাঠমান্ডুর কাছে সিন্ধুপালচক জেলায় ছিল কম্পনের উৎসস্থল।

এদিকে, ভারতীয় ভূকম্পবিষয়ক সংস্থা জানিয়েছে, ভারতীয় স্থানীয় সময় দুপুর ১টা ৩১ মিনিটে আরও একটি কম্পন অনুভূত হয়েছে নেপালে। কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল এর উপকেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

হিমালয়ের অবস্থান এবং জটিল ভূগঠনের কারণে নেপাল বরাবরই কম্পনপ্রবণ। ২০১৫ সালে ভয়াবহ এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল কাঠমান্ডুসহ দেশের একটি বিশাল অংশ। সোমবার পরপর তিন ভূমিকম্পে সে বারের শঙ্কা ফিরেছে দেশটির বাসিন্দাদের মনে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়