শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৯:১৭ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, দায়িত্ব নিলেন ইউএনও, নাম দিলেন “প্রিয়ন্তী”

শ্রীনগর প্রতিনিধি: [২] শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন এক নারী একটি কন্যা সন্তান প্রসব করেছ। শনিবার বিকাল ৪ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি বাসস্ট্যান্ডে ওই নারী সন্তানটি প্রসব করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

[৩] তিনি নবজাতকের দায়িত্ব নিয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও শ্রীনগর থানার সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে নবজাতক ও তার মায়ের প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করেন। এসময় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার শিশুটির নাম রাখেন “প্রিয়ন্তী”।

[৪] শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক ও মেডিকেল অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। শিশুটি ও তার মা সুস্থ্য রয়েছেন। তিনি আরো জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় শিশুটি ও তার মায়ের সার্বিক বিষয় দেখা শুনা করছে। তাদের খাদ্য ও কাপড়ের ব্যবস্থা করেছে।

[৫] উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, মা ও নবজাতকের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

  • সর্বশেষ