শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী জেলা আ’লীগের সভাপতি জিল্লুল সম্পাদক ইরাদত

সোহেল মিয়া: [২] দীর্ঘ ৬ বছর পর আগামী তিন বছরের জন্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম । আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী। জিল্লুল হাকিম এবং কাজী ইরাদত আলী দুজনেই পুনরায় নির্বাচিত হলেন।

[৩] শনিবার(১৬ অক্টোবর) বিকালে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটির ঘোষণা দেন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান।

[৪] এর আগে সকাল ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

[৫] সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবুল-আলম হানিফ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আওয়াল শামীম ও ইকবাল হোসেন অপু।

[৬]কমিটির বাকি সদস্যরা হলেন- রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, ফকির আব্দুল জব্বার ও মোহাম্মদ আলী চৌধুরীকে সহ সভাপতি ঘোষণা করেন। আর যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন শেখ সোহেল রানা টিপুকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়