শিরোনাম
◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেখ রাসেল দাবা টুর্নামেন্টের আয়োজন

স্পোর্টস ডেস্ক: [২] শেখ রাসেল দিবস উদযাপনের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী দাবা টুর্নমেন্টের আয়োজন করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শেখ রাসেল মেমোরিয়াল র‌্যাপিড চেজ টুর্নামেন্ট উদ্বোধন করেন।

[৩] পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশন সাধারন সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

[৪] এই উদ্যোগ নেয়ার জন্য মন্ত্রণালয়ের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী এই খেলার সঙ্গে তার নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তরুণ অফিসারদের পররাষ্ট্র দফতরের বাস্তব কাজের সঙ্গে অসাধারন মিল উল্লেখ করে দাবার ব্যাপারে আগ্রহী হতে তাদের উৎসাহিত করেন।
পররাষ্ট সচিব কূটনীতিকদের জন্য দাবার গুরুত্বের কথা তুলে ধরেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্ত্রণালয়ের ভবিষ্যৎ এমন উদ্যোগকে অব্যাহত সহায়তার আশ্বাস দেন। বাসস, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়