শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১০:২৩ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার শরণার্থী শিবিরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১৪ রোহিঙ্গা গ্রেপ্তার

আয়াছ রনি: [২] কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চলমান বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

[৩] শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উখিয়ার কুতুপালং ও শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল দেশীয় অস্ত্র। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ ও ৮ এপিবিএন সদস্যরা উখিয়ার কুতুপালং ও শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

[৫] পরে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক ও ৮ এপিবিএন অধিনায়ক শিহাব কায়সার খান।

[৬] গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কুতুপালং ক্যাম্পের কামাল হোসেন, মোহাম্মদ জোবায়ের, শরীফ হোসেন (৩৪) ইউনুস (২৬), মোহাম্মদ নাঈম (৩০), ফয়েজুল ইসলাম (২৬), আহমদ হোসেন (৪১), ইউসুফ নবী (৩২), নূর হাসান (৩০) এবং শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পের মো. শফিক উল্লাহ (৩৩), আরাফাত উল্লাহ (৩৮), মো. ইউনুস (২৮), রহমত আলী (৩৭) ও মো. নুর কবির (২৯)।

[৭] এ সময় তাদের কাছ থেকে দা-ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়