শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০১:০৪ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুল কাইয়ুম: কবিতা ও পাঠক

আবুল কাইয়ুম: শুধু অর্থ বোঝার জন্য পাঠক কবিতা পড়ে না। কবিতার ছন্দ বা শব্দমালার বিশেষ ঝংকার যেমন পাঠক-শ্রোতার মন ও কানকে আমোদিত করে, তেমনি এর চিত্রকল্প ও শব্দকল্প পাঠকের দৃষ্টির সঙ্গে মনকেও মোহিত করে। সবচেয়ে বড় কথা, কবিতার রসমাধুরী ও আবেগ মানুষের প্রাণকে আলোড়িত ও উজ্জীবিত করে। দুর্বোধ্য কবিতার পাঠক কম, সত্য। তবে এমন অনেক কবিতা আছে যেগুলো আপাতদৃষ্টিতে দুর্বোধ্য মনে হয়, কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়লে সেগুলো হৃদয়ঙ্গম করা যায়। অবশ্য কবিতার পাঠোদ্ধারের ব্যাপারটি সকলের পক্ষে একইরকম আয়াসসাধ্য নয়। আর কিছু কবিতা আছে দুরূহ, যেগুলোর ভেতরে ঢোকার জন্য গোয়েন্দাগিরি করেও কাজ হয় না। স্বভাবতই এসব কবিতা পাঠকপ্রিয়তা পায় না।

কবিতা নামের খাপছাড়া বাক্যের জট নিয়ে পাঠকেরও তেমন হাঁসফাঁস নেই। সহজ-সরল কবিতারই পাঠক বেশি হয়। আবার কবি যদি পাঠকের হৃদয়ের চাহিদা ও অভিব্যক্তির সঙ্গে মিশে যেতে না পারেন, যদি তার অপরিচিত অনুষঙ্গ নিয়ে মাতেন কিংবা জনসম্পর্কহীনভাবে অহংতাড়িত হন- সেক্ষেত্রে কবিতা সহজবোধ্য, অলংকৃত ও ছন্দবদ্ধ হলেও অনেকাংশে পাঠক হারায়। শেষ কথা, পাঠকের বোধের কাছে, তার হৃদয়াবেগের কাছে, যুগ, জগৎ ও জীবনের আকাক্সক্ষার কাছে, সর্ব সুন্দরের কাছে এবং সর্ব প্রেমের কাছে নিজেদের সমর্পণ করেই এই পৃথিবীর যতো কবি জনপ্রিয় হয়েছেন। আবুল কাইয়ুম-এর ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়