শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলাম মোর্তোজা: ইউএস বাংলা এয়ারলাইন্সের ‘অপরাধমূলক প্রতারণা’ বিষয়ে কয়েকটি কথা

গোলাম মোর্তোজা: ১. উড়োজাহাজ যতক্ষণ পর্যন্ত আকাশে না উড়ল, ততক্ষণ পর্যন্ত এসি ছাড়লো না। উড়োজাহাজের বাইরে তীব্র রোদ, উত্তপ্ত গরম।উড়োজাহাজের ভেতরের অবস্থাও তেমনই। বলছি গত ১০ অক্টোবরের ঢাকা-চেন্নাই ফ্লাইটের কথা।

২. উড়োজাহাজের এক কর্মী বললেন ‘গ্রাউন্ড পাওয়ার’-এ চলছে।তাই এসি ছাড়া যাচ্ছে না।আকাশে উড়লেই এসি ছাড়া হবে।গরমে উড়োজাহাজের যাত্রীদের অস্থিরতা বাড়ছে।আরেক কর্মী এসে বললেন,এসি ছাড়া আছে।উড়োজাহাজ আকাশে উড়লেই ঠান্ডা হয়ে যাবে।

৩. ইউএস বাংলার কর্মীরা এভাবে ছেলে ভুলানো মিথ্যা কথা বলে গেলেন অনর্গল।

৪. উড়োজাহাজ যাত্রী ভর্তি, একটি আসনও খালি নেই।অন্য সময় ওয়ানওয়ে টিকেটের দাম থাকে ৭-৮ হাজার টাকা।সেই টিকেটের দাম এখন ১৩-৩০ বা ৩৫ হাজার টাকা।ফ্লাইটের অধিকাংশ যাত্রী রোগী,বয়স্ক।অনেকে বোরকা পরিহিত।

৫. ফ্লাইট ছাড়ার সময় ছিল সকাল ১০.৩০ মিনিট।পৌণে ১০টা থেকে যাত্রীদের উড়োজাহাজে তুলতে শুরু করেছে।১১.১০ মিনিটে ফ্লাইট ছেড়েছে। প্রায় ঘন্টা দেড়েক তারা যাত্রীদের দুর্বিসহ দমবন্ধ গরমে কষ্ট দিলো।

৬. প্রতি ফ্লাইটেই নাকি ইউএস বাংলা এই ‘অপরাধমূলক প্রতারণা’ করছে।অথচ দেখার কেউ নেই! বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বেসরকারি এয়ারলাইন্স টিকলো না। সেবার পরিবর্তে প্রতারণা করে ব্যবসা টেকানো যায়?

  • সর্বশেষ
  • জনপ্রিয়