শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় চার তলা মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আবুল বাশার : [২] ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় চার তলা বিশিষ্ট, বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মামুদ সরকার জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

[৩] আজ শুক্রবার জুমা বাদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার ও হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু অত্র মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

[৪] জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মামুদ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মেম্বার, আব্দুল খালেক (অবঃ), নুরুল ইসলাম মেম্বার, আবেদ আলী খন্দকার, মফিজ উদ্দিন খন্দকার, হাজী ফজলুর রহমান, স্যানিটারী ইনস্পেকটর মিজানুর রহমান, শামীম সরকার, মাজহারুল ইসলাম সুমন প্রমুখ। উদ্বোধন শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কবির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়