শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধানমন্ডিতে কোটি টাকার ইয়াবা-আইসসহ শাশুড়ি ও জামাই আটক

সুজন কৈরী : [২] রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রায় এক কোটি টাকার আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটকরা হলেন- আরাফা আক্তার ও তার জামাতা রবিন।

[৩] বুধবার রাতে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের উত্তর বিভাগ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

[৪] ডিএনসি সূত্র জানায়, আরাফা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার স্বামীও মাদক মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। ১০ থেকে ১২দিন ধরে এই চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছিলো। মঙ্গলবার রাতে অবস্থান শনাক্তের অভিযান চালিয়ে তাদের আটক রা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭০ গ্রাম আইস ও ৬ হাজার ৫০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

[৫] ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের উত্তর বিভাগের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়