শিরোনাম
◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেলেন বেগম খালেদা জিয়া

শিমুল মাহমুদ ও মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টা ৩৯ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে বিকেল ৪টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভিড় করেন। ডিবিসি টিভি

[৩] বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামকে হাসপাতালে নেওয়ার আগে তার সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ফিরোজায় কিছু সময় থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। ঢাকা পোস্ট

[৪] বিএনপির চেয়ারপারসনের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় খুব একটা ভালো না। তিনি গত কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত। এ জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তার শারীরিক পরীক্ষার পর প্রয়োজন হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে। জাগোনিউজ

[৫] সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়াকে বহনকারী গাড়িতে তার সঙ্গে ছিলেন গৃহকর্মী ফাতেমা ও পরিবারের সদস্যরা।

[৬] উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া। দেশ রূপান্তর

[৭] ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তীতে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে তার ছয় মাসের সাজা স্থগিত করে মুক্তি দেয়। এরপর আরো তিন দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ