শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়েদের শিক্ষার পরিবেশ তৈরিতে আরো সময় দরকার, বললেন আফগান দূত

মাকসুদ রহমান: [২] আফগানিস্তানে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষা কর্যক্রম বন্ধ আছে। পাশাপাশি ব্যাপক অর্থনৈতিক সংকটে ভুগছে তালিবান শাসিত দেশটি। আফগানিস্তানের প্রধান দূত জানিয়েছেন, অর্থ সংকট কাটাতে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাইছে তালিবান। আরব নিউজ

[৩] দোহায় আয়োজিত অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আমাদের সহায়তা করা। তারা আমাদের পাশে থাকলেই আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। বহির্বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে পারব।

[৪] তিনি আরো বলেন, আমরা সতর্কতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অর্থনৈতিক সংকটের বিষয়ে তিনি বলেন, পশ্চিমা সমর্থিত সাবেক আফগান সরকারের সঙ্গে বহির্বিশ্বে সমর্থন ছিলো যা আমরা এখনো পাইনি। তারা যা ২০ বছরে বাস্তবায়ন করতে পারেনি, আমরা ২ মাসের মধ্যে সেটি কীভাবে করবো। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়