শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় পণ্যবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত এক

আয়াছ রনি: [২] কক্সবাজারের উখিয়ায় মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় হেলপার নিহত ও চালক গুরুতর আহত হন।

[৩] মঙ্গলবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত ট্রাকের হেলপার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোহাম্মদ তৈয়ব (২০) এবং আহত ট্রাক চালকের নাম নাম মোহাম্মদ হাসান (৩০) বলে জানা গেছে।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হিজলিয়া স্টেশনের বাম পাশে অবস্থিত একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায় কক্সবাজারমুখী পণ্যবাহী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৩৮৮৮)।

[৬] এ সময় গাছটি উপড়ে যায়, ট্রাকের ভেতরে থাকা দুজনকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। উদ্ধার করেছে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

[৭] ক্রেনের সাহায্যে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় একজনকে জীবিত ও অপরজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

[৮] উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, `খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসি। গুরুতর আহত অবস্থায় ট্রাক ড্রাইভারকে জীবিত উদ্ধার করতে পারলেও দীর্ঘক্ষণ চেষ্টার পর হেলপারের মৃতদেহ উদ্ধার করা হয়।’

[৯] আহত ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও নিহত হেলপারের লাশ ময়নাতদন্তের জন্য উখিয়া থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়