শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোলনে জুমার আজান মাইকে দেওয়ার অনুমতি

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] জার্মানির বিখ্যাত শহর কোলনের মেয়র হেররিটে রেকে বলেন, স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে আমরা জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার অনুমতি দিয়েছি। নিউজ আরব

[৩] মেয়র আরো বলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য দুই বছর মেয়াদি একটি প্রকল্পে ভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সিয়াসাত

[৪] আজান দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাত্রাতিরিক্ত জোরে মাইকে আওয়াজ করতেও নিষেধ করা হয়েছে।

[৫] আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির কোলন শহরে ২০১৭-১৮ সালেই তুরস্ক থেকে এসেছেন ৫৫ হাজার মুসলিম অভিবাসী। দেশটির অন্য যে কোনো নগরী থেকে এখানে মুসলিমদের বসতি অনেক বেশি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়