শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ১১:১০ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিম জং উনের ‘কুকর্ম’ ফাঁস করলেন পক্ষত্যাগী গোয়েন্দা অফিসার

সালেহ্ বিপ্লব: [২] গোপনীয়তা বজায় রাখার পুরানো অভ্যাস ছাড়েননি কিম কুক-সং। তার সাক্ষাৎকার নেয়া হবে, বিবিসি কয়েক সপ্তাহ আগেই তা চূড়ান্ত করে। তারপরও তিনি খুব অস্বস্তিতে ছিলেন, কে না কে তার কথা শুনে ফেলে! তিনি গাঢ় সানগ্লাস পরে ক্যামেরার সামনে আসেন। সাংবাদিকদের মধ্যে মাত্র দুজন জানতেন, তারা কার সঙ্গে কথা বলছেন। বিবিসি

[৩] কুক-সং ছিলেন সিনিয়র কর্নেল। ৩০ বছর ধরে উত্তর কোরিয়ার বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে কাজ করেছেন। বলা হয়ে থাকে, এই এজেন্সিগুলো দেশের শীর্ষ নেতা কিম জং উনের চোখ, কান এবং মস্তিষ্ক। রিপাবলিক ওয়ার্ল্ড

[৪] তিনি দাবি করেন, নির্দেশমতো তিনি সরকারের সমালোচকদের খুন করতে গুপ্তঘাতক পাঠাতেন। বিপ্লবী তহবিল গঠনের জন্য অবৈধ ড্রাগ-ল্যাবরেটরি বসিয়েছেন। ফ্লিপবোর্ড

[৫] এই প্রথম উত্তর কোরিয়ার কোনো সেনাঅফিসার মুখ খুললেন গণমাধ্যমে। সরকারের প্রতি পুরোমাত্রায় বিশ্বস্ত এই অফিসার বিবিসিকে বলেছেন, মহান নেতা কিম হচ্ছেন ‘রেডেস্ট অব দ্য রেড’। মিনিট গোল

[৬] কিন্তু উত্তর কোরিয়ার মতো দেশে বড়ো পদের চাকরি কিংবা বিশ্বস্ততা, কোনটাই জীবনের নিরাপত্তা দিতে পারে না। জীবন বাঁচাতে ২০১৪ সালে তিনি দেশ থেকে পালান। আশ্রয় নেন দক্ষিণ কোরিয়ায় এবং সেদেশের গোয়েন্দা সংস্থায় কাজ শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়