শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:২৫ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শর্বাণী দত্ত: ‘ভারতের সংখ্যালঘুদের চেয়ে ভালো আছি’?

শর্বাণী দত্ত: বিশ্ববিদ্যালয় নিয়ে আমার তেমন কোনো আবেগ নেই। বিশ্ববিদ্যালয়ের লোকজন নিয়েও যে খুব বেশি আছে, তা নয়। গত সপ্তাহে আমাদের পরীক্ষা চলাকালীনই শুনলাম ডিপার্টমেন্টের ভীষণ মেধাবী একজন সিনিয়র চলে গেছেন। আত্মহত্যা করেছেন বলেই মনে হয়, যদিও এতো প্রাণময়, দারুণ রেজাল্ট করা ভালো মানুষের এতো শূন্যতা কোথায় ছিলো চট করে বলতে পারা কঠিন। অপু ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ডিপার্টমেন্ট থেকে একটা কাভার ফোটো সবাই দিলো, আমিও দিলাম। এর মধ্যে কখন জানি ফেসবুকে ভুল করে কারোর একটা উগ্র ইসলামিক পোস্টেটোস্টে হা হা দিয়ে ফেলেছিলাম। কমেন্টও করিনি।

অপু ভাইয়ের মৃত্যুর পর শ্রদ্ধা দেখাতে যে ছবিটা কাভারে দিলাম, তাতেসহ আমার পুরো প্রোফাইলজুড়ে মহালয়ার গানে, আমার বাবার সঙ্গে আমার ছবিতে, একজনের মৃত্যু সংবাদে সবখানে শত শত হা হাতে ভরে গেলো। সংঘবদ্ধ হয়ে সবাই হা হা দিয়ে যাচ্ছে। এর আগে গায়ে মাখিনি, হঠাৎ দেখলাম অপু ভাইয়ের ছবিটায় ১৫০ মতো হা হা। মানে বেশিরভাগই। ভাবতে অদ্ভুত কষ্টমাখা অনুভ‚তি হয়, লজ্জাও হয় আবার নিজের ওপর করুণাও হয় যে এরকম বীভৎস একটা দেশে আমাকে জন্মাতে হলো এবং এখানেই হয়তো আমাকে আজীবন কাটিয়ে দিতে হবে এবং এরপরেও ৯৬ শতাংশ মুসলমানের দেশে আমরা যে প্রাণ নিয়ে আছি, ‘ভারতের সংখ্যালঘুদের চেয়ে ভালো আছি (?)’ এসব ‘প্রিভিলেজ’ নিয়েই টিকে থাকতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়