শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক: কাতারে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৭ অক্টোবর বৃহস্পতিবার এক সরকারি আদেশে অবৈধ হয়ে পড়া কাতারে বসবাসরত অভিবাসীদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব অভিবাসীর কাতারের আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে অবৈধ হয়ে আছে (রেসিডেন্সি আইন লঙ্ঘন), অথবা যারা অন্যান্য ভিসায় কাতারে এসে আর আইডি না করে অবৈধ হয়ে আছে (বা অন্য যে কোনো ওয়ার্ক ভিসা আইন লঙ্ঘন) অথবা যারা ফ্যামেলি ভিসায় এসে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে এবং অনেক বেশি পরিমাণে জরিমানার শিকার হয়েছে, তাদের ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কাতার সরকারের সার্ভিস সেন্টারগুলোতে অবস্থিত সিআইডি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

সপ্তাহের প্রতি কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারগুলোর যে কোনো একটিতে হাজির হতে হবে। এসব সার্ভিস সেন্টারের মধ্যে রয়েছে উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যারা বর্তমানে কাতারে অবৈধ হয়ে আছেন, তাদের জরিমানা পুরোপুরি মাফ অথবা আংশিক মওকুফ করার জন্য সিদ্ধান্ত নেবে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর আইনি প্রক্রিয়ায় নিজেদের অবস্থানকে বৈধ করার সুযোগ পাবে অভিবাসীরা।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা এ সুযোগ গ্রহণ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে কাতার সরকার। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ