শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মায় ইলিশ ধরার অপরাধে ৩১ জেলের কারাদণ্ড

জেরিন আহমেদ: [২] নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার অপরাধে তাদের মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার জেলা মৎস্য কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

[৩] জাজিরা উপজেলার পদ্মা নদীর পালেরচর, বাবুরচর, কুণ্ডেরচর এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, র‌্যাব ও পুলিশ। অভিযানে মা ইলিশ শিকারের অপরাধে ২৮ জেলেকে আটক করা হয়।

[৪] তাদের ২১ দিন করে কারাদণ্ড দিয়েছেন জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ। পরে পুলিশ তাদের জেলা কারাগারে পাঠিয়েছে।

[৫] বৃহস্পতিবার নড়িয়া উপজেলার পদ্মা নদীতে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন জেলেকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

[৬] চার দিনে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র‌্যাব নদীতে ৪৬টি যৌথ অভিযান চালিয়েছে। এ সময় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়, আর মামলা করা হয়েছে ৩৫টি।

[৭] জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার বলেন, ‘পদ্মা ও মেঘনা নদীর ৭১ কিলোমিটার নদীপথ। দীর্ঘ এ নদীতে আমাদের চোখ ফাঁকি দিয়ে জেলেরা মা ইলিশ শিকার করছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযান চালিয়ে জেলেদের আটক করে জাল ও নৌকা ধ্বংস করা হচ্ছে।’

[৮] ইলিশ মাছের প্রজনন ও মা ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য সম্পদ বিভাগ। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়