শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে ৩ মাদককারবারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

অপু রহমান: [২] আড়াইহাজারে ৩ মাদককারবারী প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

[৩] বুধবার বিকেলে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী এলাকায় সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ নিজে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি ও সেবন কালে ৩ জনকে হাতে-নাতে আটক করে জনস্মুখে এই সাজা প্রদান করেন।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ জানান, গোপনে আমাদের নিকট খবর আসে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পূর্বপাড়া গ্রামে একদল লোক গাঁজা বিক্রি ও সেবন করছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে একজন নারীসহ ৩ জনকে আটক করা হয়।

[৫] পরে আটকৃকতদের রামচন্দ্রদী জনম্মুখে এনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা আদায় করা হয়।

[৬] সাজাপ্রাপ্তরা হলেন, উলুকান্দী পূর্বপাড়া গ্রামের রহিমের ছেলে রমযান আলী (২২), একই গ্রামের রহমানের ছেলে আলআমিন (২০) ও মান্নানের স্ত্রী রুবি বেগম (৪০)। অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আড়াইহাজার থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়