শিরোনাম
◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ৩ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর

আয়াছ রনি: [২] মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার আরো ৩ রোহিঙ্গাকে ৩দিন করে রিমান্ড দিয়েছে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

[৩] বুধবার (৬ অক্টোবর ) দুপুর সাড়ে ১১টারদিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ রিমান্ডের আদেশ দেন।

[৪] রিমান্ড প্রাপ্তরা হলেন, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের বাসিন্দা জকির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৫), লম্বাশিয়া ৮ ডাব্লিউ ক্যাম্পের এইচ ৫৪ নং ব্লকের মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩২) ও ৫নং ক্যাম্পের রজক আলীর ছেলে মো: ইলিয়াছ (২৮)।

[৫] এর আগে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় উখিয়া থানা পুলিশের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কার্তিক চন্দ্র গ্রেপ্তার তিনজন রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। এনিয়ে পৃথকভাবে একই মামলার মোট ৫ জনকে তিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

[৬] ইতোপূর্বে গ্রেপ্তার আরো দুই রোহিঙ্গা মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিম এবং শওকত উল্লাহ নামে আরো দুই রোহিঙ্গাকে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে। মুহিব্বুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত এপিবিএন সদস্যরা ৫জন এবং উখিয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

[৭] ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানিয়েছেন, মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা।

[৮] তিনি আরো জানান, পুরো ক্যাম্পকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হচ্ছে। প্রতি রাতেই পুলিশ এবং এপিবিএন টিম ক্যাম্পে ব্লক রেইড দিচ্ছে। সাধারণ রোহিঙ্গারা যাতে ভয়ভীতিতে না পড়ে সেদিকটাও দেখছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়