শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:১৭ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছিনতাইয়ের নাটক সাজিয়ে মালিকের টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার দুই কর্মচারী

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের একটি সবজির আড়তের মালিকের ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (৫ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ‘নিউ যমুনা ট্রেডার্স’ নামে ওই সবজির আড়তের গ্রেপ্তারকৃত কর্মচারীরা হলেন, মো. আলাউদ্দিন (৫৫) ও মো. শেখ ফরিদ পলাশ (৪০)।

[৪] ওসি আরো জানান, দোকান মালিক মো. মহিউদ্দিন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে কাজ করছে এই দুই কর্মচারি আলাউদ্দিন ও পলাশ। গত ৩ অক্টোবর বাকিতে পণ্য বিক্রির ৮০ হাজার টাকা আনতে কক্সবাজারের রামুতে পাঠানো হয় আলাউদ্দিনকে। সেখানে গিয়ে শুক্কুর সওদাগর নামে পাওনাদারের কাছ থেকে টাকা সংগ্রহও করেন। তারপর আলাউদ্দিন চট্টগ্রামে ফিরে নগরের আলকরণ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে এবং মারধর করে টাকা নিয়ে গেছে বলে তার মালিককে জানান। এই মিথ্যা ছিনতাই নাটক সাজাতে আলাউদ্দীন তার হাতে ব্যান্ডেজ করে।কিন্তু মালিক আড়তদার বিষয়টি সন্দেহ করে থানায় অভিযোগ করেন।

[৫] ওসি নেজাম উদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার সকালে নিউমার্কেট মোড়ের বাটা বাজারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ